পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার জুনায়েদ জাফর খান তীব্র গরমে একটি ম্যাচ চলাকালীন মাঠেই মারা যান। রোজা অবস্থায় খেলছিলেন বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে অ্যাডিলেডে, নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান মিডিয়া।
জুনায়েদ খান ওল্ড কনকর্ডিয়া ক্রিকেট ক্লাবের হয়ে খেলতেন। কনকর্ডিয়া কলেজ ওভাল মাঠে ম্যাচের সময় মাঠে লুটিয়ে পড়েন। এরপর আর জ্ঞান ফেরেনি তার। যে সময় খেলা হচ্ছিলো তখন তাপমাত্রা ছিলো ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস।
খান ব্যাটিংয়ে নামার আগে ৪০ ওভার ফিল্ডিং করেছে। ব্যাটিংয়ে এসেই অবশ্য বেশিক্ষণ টিকতে পারলেন না। মাটিতে পড়ার পর মেডিকেল বিভাগের লোকজন এসে চেষ্টা চালিয়েও চেতনা ফেরাতে পারেনি।
এই ক্রিকেটারের কাছে রেখে বন্ধু সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে রোজা রেখেই খেলছিলেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কনকর্ডিয়া ক্রিকেট ক্লাব।
অ্যাডিলেডে টার্ফ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে তাপমাত্রা ৪২ ডিগ্রি হলে ম্যাচ চালানো যাবে না। তবে ৪০ ডিগ্রির বেশি হলে ম্যাচ চালানো যাবে।
জানা গেছে ২০১৩ সালে পাকিস্তান ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান জুনায়েদ খান।

Post a Comment