কোহলির ক্যাচ ধরায় ভারতীয়রা গা**লি দিল, কিন্তু গ্লেন নয়, খেল বিখ্যাত প্রতিষ্ঠান ফিলিপস!

 


গতকাল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারত জয় পেলেও দিনের প্রথমাংশে দাপট ছিল নিউজিল্যান্ডের। আর সে দাপটের পেছনে বড় ভূমিকা ছিল গ্লেন ফিলিপসের। ২ উইকেট পরে যাওয়ার পরও ভারতের রানের গতি ধরে রাখার চেষ্টা করছিলেন বিরাট কোহলি। 


কিন্তু ম্যাট হেনরির বলে পয়েন্ট দিয়ে মারতে গিয়ে ফিলিপসের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে মাত্র ১১ রানে ফিরে গেছেন ৩০০ ওয়ানডে খেলতে নামা কোহলি। 

আর যায় কই, ভারতের কোহলি সমর্থকেরা নিজেদের স্বভাব ধরে রেখেছে। এর আগে ভারত সফরে কোহলিকে আউট করায় হাসান মাহমুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে হামলা করেছিল। বাংলাদেশের রিশাদ হোসেনও কোহলি-ভকদের বোকামির জের টের পেয়েছেন।


তবে গতকাল যা হয়েছে, তাতে ভারতীয়দের শিক্ষা নিয়েও প্রশ্ন উঠে গেছে। ইনস্টাগ্রামে গ্লেন ফিলিপসকে গালি দিতে হাজির হয়েছিল কোহলি সমর্থকেরা। কিন্তু গ্লেন ফিলিপস নয়, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গিয়ে নেদারল্যান্ডসের বিখ্যাত ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপসকে ট্যাগ দিয়ে গালাগালি করে এসেছে।

নিজেদের অ্যাকাউন্টে আচমকা ভিড় দেখে প্রথমে কিছুক্ষণ বুঝে উঠতে পারেনি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। পরে ঘটনা বুঝতে পেরে তারা মজাই পেয়েছে। আর কোহলি সমর্থকেরা? প্রিয় তারকাকে আরেকবার ব্যর্থ হওয়ার পাশাপাশি নিজেদের ক্ষোভ মেটানোর চেষ্টাও ব্যর্থ হতে দেখে হতাশা নিয়ে বাড়ি ফিরেছে।

Post a Comment

Previous Post Next Post