আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। টুর্নামেন্ট শুরুর মাত্র ১২ দিন আগে ফ্র্যাঞ্চাইজি লিগে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। গত আসরেও দল পাওয়ার পর শেষ মুহুর্তে নাম প্রত্যাহার করে নেন ব্রুক। টানা দ্বিতীয় মাসে আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়ায় এবার দুই বছরের নিষেধাজ্ঞায় পড়তেে পারেন ইংলিশ এ ক্রিকেটার।
ব্রুক না খেলা বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। যার কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল ব্রুকের। নিলামে তাকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগের মৌসুমেও পারিবারিক কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছিলেন ব্রুক। এবারের সরে দাঁড়ানোর পেছনে জাতীয় দলের প্রস্তুতির কারণ দেখিয়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার।
সম্প্রতি ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। ধারণা করা হচ্ছে, নতুন অধিনায়ক হিসেবে ব্রুকের ওপরই ভরসা রাখতে পারে ইংল্যান্ড বোর্ড।
আইপিএলের নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর কোনো যৌক্তিক কারণ ছাড়া খেলতে অস্বীকৃতি জানালে খেলোয়াড়কে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ফলে ব্রুকের এবারের সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
এক্স ও ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে ব্রুক লিখেছেন, ‘আইপিএল না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না। আমি দিল্লি ক্যাপিটালস ও ভক্তদের কাছে ক্ষমাপ্রার্থী। তবে দেশের হয়ে খেলা আমার অগ্রাধিকার।’
২০২৩ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন ব্রুক। সেবার ১১ ম্যাচে করেছিলেন ১৯০ রান, যার মধ্যে ছিল একটি সেঞ্চুরি।

Post a Comment