বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের হওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি জাতীয় দলে খেলা চালিয়ে যেতে পারবেন?
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি কোনো ক্রিমিনাল মামলায় দোষী প্রমাণিত হয়, তবে তাকে সেই বোর্ডের সঙ্গে সকল প্রকার চুক্তি থেকে বহিষ্কার করতে হবে। তবে, যেহেতু সাকিব আল হাসান এখনো দোষী প্রমাণিত হননি, সেক্ষেত্রে তিনি জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন।
সাকিবের বিরুদ্ধে মামলা দায়ের হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি। যদি পরোয়ানা জারি হয় এবং তিনি বাংলাদেশে ফিরে আসেন, তবে তাকে গ্রেপ্তারের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি দোষী প্রমাণিত না হন, ততক্ষণ পর্যন্ত তিনি আইসিসির নিয়ম অনুযায়ী খেলা চালিয়ে যেতে পারবেন।

Post a Comment