মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন নীয়ে তোলপাড় ভারতীয় গণমাধ্যম




২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই দল থেকে বাদ পড়ার পরে নিজেকে অনেকখানি বদলে আবার দলে ফিরেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স  করে আবাড়ো ফেড়ে আসেন দলে। তাড়ি পথ ধরে ফের টি-টোয়েন্টি দলেও অটোচয়েজ হয়ে ওঠেন দলে। কিন্তু সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের দুই সিনিয়র খেলোয়াড় সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের হতাশাজনক পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন। এখন উঠেছে তাদের অবসরের দাবি।মাত্র সাত মাসেই মুদ্রার দুই পিঠ দেখা হয়ে গেছে মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডে বিশ্বকাপে বাকিদের ব্যর্থতার মাঝে কিছুটা ব্যতিক্রম ছিলেন তিনি। একারণে প্রশংসিতও হয়েছিলেন তিনি। দল থেকে বাদ পড়ার পর যেভাবে ফিরেছিলেন, তাতে মুগ্ধ হয়েছিল রিয়াদের চরম সমালোচকরাও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতায় নতুন করে প্রশ্ন উঠেছে তার খেলা নিয়ে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষ করে আসার পারফরম্যান্স বাদ দিলে গোটা বিশ্বকাপে বলার মতো তেমন কিছুই করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে তো মাঠে থেকেও সুবিধাজনক অবস্থান থেকে দলকে জিতিয়ে ফিরতে পারেননি তিনি।উল্টো ফুলটস বলে দিয়েছিলেন ক্যাচ তুলে।


এই অবস্থা ছিল সাকিব আল হাসানেরও। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে সাকিবের পারফরম্যান্সও ভীষণ আশাব্যানযোগ। দলে তাদের জায়গা নিয়েও উঠেছে প্রশ্ন। দাবি উঠেছে তাদের অবসরের।এই দাবি আরও জোরাল হয়েছে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত শিরোপা জয়ের পর। শিরোপা জয়ের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। তরুণ ক্রিকেটাররা যেন উঠে আসতে পারে, সে জন্যই সুযোগ করে দিয়েছেন তারা। এর আগে অস্ট্রেলিয়ার বিদায় নিশ্চিত হতেই সব ধরনের ফরম্যাট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ডেভিড ওয়ার্নার। তারা প্রত্যেকেই তরুণদের তৈরি হওয়ার সুযোগ দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তাড়া।


অথচ এতো ব্যর্থতার পরও কোন হেলদোল নেই বাংলাদেশের দুই সিনিয়রের। এখন পর্যন্ত অবসর নিয়ে মুখও খোলেননি তারা। তবে এরই মধ্যে রিয়াদের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে বেশ। ভারতীয় একটি ওয়েবসাইট তো খবরই ছাপিয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। 'ওয়ান ক্রিকেট' নামের ওয়েবসাইটটি কোনো ধরণের সূত্রের উল্লেখ না করেই এই খবর ছাপিয়েছে। তবে এখনো বিসিবির কোনো সূত্র বা রিয়াদ নিজে এখন পর্যন্ত তার অবসরের ব্যাপারে কিছুই বলেননি

Post a Comment

Previous Post Next Post